Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৯ জন। যা এ বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৮৬৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে।

করোনাভাইরাস নিয়ে শনিবার (২৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৭ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৬৭ লাখ ৩৬৪ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ৭৯ হাজার ৭৪১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ২১ লাখ ৬২ হাজার ৮৮৭ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button