Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

জিম্বাবুয়েতে বাসে আগুন লেগে নিহত ৪২

জিম্বাবুয়েতে বাসে আগুন লেগে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন আরও ২৭ জন। বৃহস্পতিবার রাতে জিম্বাবুয়ের গোয়ান্ডা জেলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম দ্য ইনডিপেনডেন্টের বরাত দিয়ে শুক্রবার এতথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, বাসের যাত্রীরা দক্ষিণ আফ্রিকার মুসিয়ানা শহরে কেনাকাটা ও রাত যাপনের জন্য যাচ্ছিলেন। যাওয়ার সময় জিম্বাবুয়ের গোয়ান্ডা জেলায় এই দুর্ঘটনা ঘটে। এতে ৪২ নিহত ও ২৭ জন দগ্ধ হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কেন্দ্রীয় পুলিশ। পুলিশের ধারণা, বাসে উচ্চ তেজস্ক্রিয় কোনো পদার্থ ছিল। এতে আগুন মুহূর্তের মধ্যে পুরো বাসে ছড়িয়ে পড়ে।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে পুলিশের মুখপাত্র চারিথি চারাম্বা বলেছেন, ‘আগুনে দগ্ধ হয়ে সবাই মারা গেছেন।  ঘটনার পর পরই আমরা জানতে পেরেছি ৪২ জনেরও বেশি যাত্রী মারা গেছেন। তিনি আরও জানান, বাসে উচ্চ তেজস্ক্রিয় কোনো পদার্থ ছিল। এতে আগুন মুহূর্তের মধ্যে পুরো বাসে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের এক যাত্রী বলেন, কিছু বুঝে ওঠার আগেই আগুনের কুণ্ডলী তাদের গ্রাস করে ফেলে। তিনিসহ কয়েকজন কোনোমতে বাইরে বের হয়ে আসেন।

বাংলা টিভি/টিএইচ/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button