Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

পঞ্চাশের এক পরিণত বাংলাদেশ

স্বাধীনতার ৫০ বছরে আজ এক পরিণত বাংলাদেশ। বিধ্বস্ত জনপদ থেকে ক্রমে স্বল্পোন্নতের পর বর্তমানে উন্নয়নশীল দেশে উন্নীতের পূর্ণ যোগ্যতা অর্জন করেছে এই রাষ্ট্র। বিস্ময়কর পরিবর্তন এসেছে আর্থ-সামাজিক এবং অবকাঠামো খাতে। তরুণ প্রজন্ম মনে করে, স্বাধীনতা অর্জনের ফলেই আজকের বাস্তবতা পাওয়া সম্ভব হয়েছে। আগামীতে দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার শপথ তাদের।

স্বাধীনতার ৫০ বছরে সমসাময়িক অনেক রাষ্ট্রের চেয়ে বৈশ্বিক বিভিন্ন সূচকে বাংলাদেশে এগিয়েছে অনেক দূর। উন্নয়ন আর অগ্রযাত্রা আজ দৃশ্যমান সর্বত্র।

খাদ্য উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। অবকাঠামো উন্নয়নে ঈর্ষনীয় সাফল্য কুড়িয়েছে বাংলাদেশ। স্বপ্নের ‘পদ্মা বহুমুখী সেতু’ তৈরি হচ্ছে দেশের নিজস্ব অর্থায়নে। ঢাকা-মাওয়া হাইওয়ে,যা দ্রুত করেছে দক্ষিণের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা।

উন্নয়ন অভিযাত্রায় ‘ডিজিটাল বাংলাদেশ’র সুবিধা আজ শহর থেকে প্রান্তিক পর্যায়ে বিস্তৃত হয়েছে। নিজস্ব ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’  কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে।

মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে,কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প,মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্পসহ বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সারাদেশে একশ’ বিশেষ অর্থনৈতিক অঞ্চল, দুই ডজনের বেশি হাইটেক পার্ক এবং আইটি ভিলেজ নির্মাণের কাজ এগিয়ে চলছে। এসব বাস্তবায়ন হলে কর্মসংস্থান তৈরিসহ অর্থনীতিতে আরও গতির সঞ্চার হবে।

স্বাধীনতার মূল লক্ষ্যে পৌঁছাতে আমাদের আরও অনেক দূর যেতে হবে বলে মনে করেন সাধারণ মানুষ। পৃথিবীর বুকে নিজের স্থান করে নেয়া বড় অর্জন বলে মনে করেন এ ইতিহাসবিদ।

উন্নয়নের গতিধারা অব্যাহত থাকলে বিশ্ব দরবারে বাংলাদেশ অচিরেই একটি উন্নত-সমৃদ্ধ মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সবার।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button