
করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৬৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জনে।
করোনাভাইরাস নিয়ে বুধবার (২৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন।।
এর আগে মঙ্গলবার (২৩ মার্চ) দেশে আরও ৩ হাজার ৫৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৮ জন।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত (২৪ ঘণ্টায়) বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২০৬ জন। এবং করোনা আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন।



