Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

একদিনে বিশ্বে আরো ১০ হাজার মুত্যু

বিশ্বে আরো প্রায় ১০ হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে সাড়ে ২৮ লাখ মানুষের মৃত্যু হলো ভাইরাসটিতে। নতুন ৪ লাখ ৭২ হাজারের বেশি সংক্রমণে, মোট শনাক্তের সংখ্যা প্রায় সাড়ে ১২ কোটি। আর সুস্থ হয়েছেন ১০ কোটি ৮ লাখের বেশি।

ব্রাজিলে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে কোভিড নাইনটিনে। প্রায় ৮৫ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। দেশটির মোট প্রাণহানি তিন লাখের কাছাকাছি।  যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে আরও সাড়ে আটশ’ জনের।

২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৬ হাজারের ওপর। দেশটিতে করোনায় মোট প্রাণ গেছে ৫ লাখ ৫৬ হাজার মানুষের। মঙ্গলবার সাড়ে ৫শ’র বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। রাশিয়ায় প্রাণহানি প্রায় সাড়ে চারশ’।

এদিকে, ভারতে আরও ২৭৭ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি ঠেকেছে ১ লাখ ৬০ হাজারের ওপরে। আর ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৭ হাজারের ওপর।

সংশ্লিষ্ট খবর

Back to top button