Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

টানা ১৮ ম্যাচে অপরাজিত বার্সেলোনা

লা লিগায় রিয়াল সোসিয়াদ গোল বন্যায় ভাসিয়েছে বার্সেলোনা। লিওনেল মেসি ও সার্জিও ডেস্টের জোড়া গোলে ৬-১ গোলের বড় জয় কাতালানদের।

ম্যাচের ৩৭ মিনিটে অ্যাঁতোয়ান গ্রিজমানের গোলে এগিয়ে যায় বার্সা। সার্জিও ডেস্টের জোড়া গোলে স্কোরলাইন ৩-০ হয় সফরকারীদের। ৫৬ মিনিটের ম্যাচের নিজের প্রথম এবং দলের চতুর্থ গোল করেন লিওনেল মেসি। ম্যাচের পঞ্চম গোলটি করেন ওসমান দেম্বেলে।

নির্ধারিত সময়ের এক মিনিট আগে, সোসিয়েদাদের কফিনে শেষ পেরেক ঠুকেন মেসি। এবারের মৌসুমে বাজে শুরুর পর ছন্দে ফেরা রোনাল্ড কোম্যানের শিষ্যরা, এ নিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত রইলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button