Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে আরো ৮ হাজারের বেশি মৃত্যু

করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধিতে নতুন করে লকডাউনের পথে ইউরোপের আরো কয়েকটি দেশ। শনিবার আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে ফ্রান্স, পোল্যান্ড ও ইউক্রেনে। টিকা কর্মসূচির ধীরগতি আর প্রতিবেশী দেশগুলোয় পরিস্থিতির অবনতির জেরে সতর্কতামূলক ব্যবস্থা নিলো দেশগুলো।

ফ্রান্সে খোলা থাকবে স্কুল। ঘরের বাইরে যেতে হলে উপযুক্ত কারণ প্রমাণে একটি ফর্মের ব্যবস্থা করা হয়েছে। ইউক্রেনের রাজধানীতে খাবার ও জরুরি পণ্য ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে।

এদিকে, বিশ্বজুড়ে আরো ৮ হাজার মানুষের প্রাণ গেলো করোনাভাইরাসে। ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ লাখ ৯৪ হাজারের কাছাকাছি। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে এখনও শীর্ষে ব্রাজিল। একদিনে ২৩শ’র বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। শনিবার ৭৮০ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৫৩ হাজারের ওপর।

এছাড়া, মেক্সিকোয় করোনায় মারা গেছেন আরো ৬১৩ জন। ৪শ’র বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। আর পরিস্থিতি খারাপের দিকে ভারতেও। ১৯৬ জনের মৃত্যুর পাশাপাশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৪ হাজারের কাছাকাছি।

সংশ্লিষ্ট খবর

Back to top button