Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

আরও ২২ জনের মৃত্যু, শনাক্ত ২,১৭২

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৯০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে।

করোনাভাইরাস নিয়ে রোববার (২১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪০৫ জন।

এছাড়া, নমুনা পরীক্ষা বিবেচনায় গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.২৯ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৫১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫২ শতাংশ। করোনায়া আক্রান্ত হয়ে মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৯ জন পুরুষ এবং বাকি ৩ জন নারী।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৪৫২ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ২২ হাজার ৩২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৯৪ লাখ ১৫ হাজার ৭৯৬ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button