Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

করোনা: দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে ব্রাজিল

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আরো সাড়ে নয় হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২৭ লাখ ১২ হাজার ছাড়ালো করোনাভাইরাসে প্রাণহানি। দৈনিক মৃত্যু আর সংক্রমণে এখন শীর্ষে ব্রাজিল।

টানা চতুর্থ দিনের মতো আড়াই হাজারের বেশি মৃত্যুতে লাতিন দেশটির মোট প্রাণহানি দু’লাখ ৯০ হাজারের বেশি। এদিন, প্রায় ১২শ মৃত্যু রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট প্রাণহানি ৫ লাখ ৫৩ হাজার ছাড়ালো। দিনের তৃতীয় সর্বোচ্চ ৭শ জনের মৃত্যু দেখলো মেক্সিকো।

এছাড়া, রাশিয়া ও পোল্যান্ডে ৪শ’র বেশি প্রাণহানি ছিলো শুক্রবার। এদিন, বিশ্বে ৫ লাখের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। মোট সংক্রমিত ১২ কোটি ২৮ লাখের বেশি।

এদিকে, শুক্রবার নিজ নিজ দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাস্টেক্স। প্রথম ডোজ নেয়ার পর নিজেদের সুস্থ দাবি করে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান তারা।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলোর আশ্বাসের পর শুক্রবার থেকে পুনরায় অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ শুরু করেছে ইতালি। অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য দেশগুলোর প্রতি আবারো আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিজেদের দেশে ব্যবহার না করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৪০ লাখ টিকা কানাডা ও মেক্সিকোকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, সংক্রমণ বাড়তে থাকার পরও অর্থনীতি পুনরুদ্ধারে আগামী সপ্তাহ থেকে করোনার বিধি নিষেধ পর্যায়ক্রমে তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রিস।

সংশ্লিষ্ট খবর

Back to top button