Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

বইমেলায় পাঠক-দর্শনার্থীর ভিড়

বাঙালির প্রাণের মেলা বইমেলা। করোনা মহামারির মধ্যেও নতুন ও পুরনো বইয়ের ঘ্রাণে মেতে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। বইমেলার দ্বিতীয় দিন শুক্রবার প্রথম প্রহর পাঠকশূন্য কাটলেও বিকেলের পর থেকে মেলায় বাড়তে থাকে পাঠক-দর্শনার্থীদের ভিড়।

সাপ্তাহিক ছুটির দিনে বইমেলার প্রথম প্রহরে তেমন একটা দর্শনার্থী চোখে না পড়লেও বিকেল যত গড়িয়েছে, একটু একটু করে বইয়ের টানে বইমেলায় এসেছেন মানুষজন। বাবা-মায়ের হাত ধরে ফাঁকা এসেছে শিশুরাও।

এদিকে, দেরিতে হলেও বইমেলা শুরু হওয়ায় সন্তুষ্ট লেখকরাও। পাঠকেরা এখনও পুরনো বইয়ের পাতা ওল্টানোর মধেই সীমাবদ্ধ রেখেছেন নিজেদের। অনেকে স্টলে স্টলে ঘুরে খোঁজ নিচ্ছেন নতুন বইয়েরও।

স্টল মালিকরাও পুরনো বইয়ের সঙ্গে সদ্য আসা গুটিকয়েক নতুন বইয়ের পসরা সাজিয়ে বসেছেন স্টলে। তবে কয়েকদিনের মধ্যেই নতুন বই প্রকাশ ও বিক্রি বেড়ে যাবে বলে আশা করছেন প্রকাশকরা।

আসাদ রিয়েল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button