Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

শহীদ মিনারে মওদুদ আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। পরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে প্রথম জানাজা শেষে, দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফা জানাজা সম্পন্ন হয়। এ সময় তার চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি করবে মনে করেন দলের নেতা কর্মীরা।

সকাল সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদের মরদেহ। এ সময় তার প্রতি শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

শ্রদ্ধা নিবেদন শেষে মওদুদ আহমদের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন দলীয় নেতাসহ শুভাকাঙ্খীরা। পরে তার মরদেহ নেয়া হয় দীর্ঘ দিনের কর্মস্থল হাইকোর্ট প্রাঙ্গনে। সেখানে দ্বিতীয়  জানাজা শেষে শ্রদ্ধা জানান সহকর্মীরা।

বেলা ১১ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা শেষে শ্রদ্ধা জানানো হয় দলের পক্ষ থেকে। তার চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন দলের মহাসচিব।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মওদুদ আহমদ। সেখানে প্রবাসীরা তাঁর প্রথম জানাজায় অংশ নেন।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button