Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

৪১ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হয়েছে ৪১ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত দেশের আট অঞ্চলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় প্রায় পাঁচ লাখ প্রার্থী আবেদন করে।

করোনা মহামারীতে স্বাস্থ্য বিধি মেনেই কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীরা। এ সময় পরীক্ষা হলে প্রবেশের মুখে শিক্ষার্থীদের দেহ তল্লাশি করা হয়। এ পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে নভেম্বরে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এ বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার ২৬২ জন প্রার্থী। এটি বিসিএসে আবেদনের ক্ষেত্রে একটি রেকর্ড।

প্রার্থীদের মধ্যে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে ৬৪২ জন, প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জন, সহকারী শিক্ষক প্রশিক্ষণের জন্য ১৩ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button