Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

জাতীয় স্মৃতিসৌধে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। শুক্রবার (১৯ মার্চ) সোয়া ১১টায় তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সকাল সোয়া ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মাহিন্দা রাজাপাকসেকে বহনকারী বিমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে পৌঁছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ দিনের আয়োজনের তৃতীয় দিন জাতির জনকের জন্মদিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে বিকেলে যোগ দেবেন মাহিন্দা রাজাপাকসে।

শনিবার (২০ মার্চ) সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এরপর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে উভয় দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক সই হতে পারে। দুই দিনের সফর শেষে আগামী ২০ মার্চ সন্ধ্যায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button