Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যহেলথ টিপস

সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ

করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায়, সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে, অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্ট্রাপ্রেনার্স আয়োজিত করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা নার্সদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে এ তাগিদ দেন তিনি।   

তিনি বলেন, লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারব। মন্ত্রী বলেন, করোনা থেকে বাঁচা ও চিকিৎসার উপায় আমরা জানি। কিন্তু সব জেনেও আমরা মানি না। করোনা নিয়ন্ত্রণে না থাকলে অর্থনীতি থাকবে না। সমস্যা সৃষ্টি হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

করোনাকালীন সময়ে দেশব্যাপী সামাজিক দূরত্ব ও মাস্কপরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মানলে করোনা সংক্রমণ রোধ করা যায় জানা সত্ত্বেও মানুষ অসচেতনভাবে চলাফেরা করছে। আক্রান্তের সংখ্যা কমাতে চাইলে বিয়েসহ অন্যান্য অনুষ্ঠান করা যাবে না।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সচিব মো. আলী নূর, অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস্ উইমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশের ( এজিডব্লিউইবি) সভাপতি মৌসুমি ইসলাম প্রমুখ।

করোনা মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের সেবা দিয়ে সম্মাননা পেয়েছেন ১০ নার্স। অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস্ উইমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশের ( এজিডব্লিউইবি) আয়োজনে ও আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় তাদের প্রত্যেককেই ৫০ হাজার টাকা ও সম্মানসূচক একটি ক্রেস্ট দেওয়া হয়েছে।

জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের সেবা দিয়ে সম্মাননা পেলেন ১০ নার্স

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাকালীন সময়ে আমাদের চিকিৎসক নার্সরা জীবন ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন। তাদের কারণেই দেশে করোনা মোকাবেলা করতে পেরেছি। এ সম্মাননা শুধু আপনাদের নয়, সারাদেশের স্বাস্থ্যকর্মীদের।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button