Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

বিশ্বজুড়ে একদিনে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১২ কোটি ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৪ হাজারের ওপর। একদিনে আরো ৭ হাজার ৮শ’য়ের বেশি মানুষের প্রাণ গেছে করোনাভাইরাসে। মোট প্রাণহানি ২৬ লাখ ৫৯ হাজারের কাছাকাছি।

এদিকে, করোনার নতুন স্ট্রেইনের প্রভাবে আবারো বিপর্যস্ত ব্রাজিল। শনিবারও দৈনিক সংক্রমণ আর মৃত্যুর শীর্ষে দেশটি। ১৯শ’ ৪০ জনের মৃত্যুতে ২ লাখ ৭৭ হাজার ছাড়িয়ে গেছে মোট প্রাণহানি। ৭১ হাজারের কাছাকাছি শনাক্ত হয়েছে মোট সংক্রমণ।

যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৯৮৮ জনের। ৪৮ হাজার ছুঁইছুই নতুন সংক্রমণ। এদিন মেক্সিকোয় প্রাণ গেছে ৭০৯ জনের। রাশিয়ায় মৃত্যু হয়েছে ৪৭৫ জনের।

এদিকে, জর্ডানের একটি সরকারি হাসপাতালে অক্সিজেন সংকটে ৬ রোগীর মৃত্যু হওয়ায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত পদত্যাগ করেছেন। দেশটির রাজধানী আম্মানের কাছে অবস্থিত সল্ট সরকারি হাসপাতালের, নিবিড় পরিচর্যা কেন্দ্র, প্রসূতি ইউনিট ও করোনা ওয়ার্ডে দেখা দেয় অক্সিজেন সংকট।

এঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাতকে পদত্যাগের অনুরোধ করেন প্রধানমন্ত্রী বিশের আল খাসাওনেহ।

সংশ্লিষ্ট খবর

Back to top button