Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফুলহামকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামকে ৩-০ গোলে হারিয়েছে টেবিলটপার ম্যানচেস্টার সিটি। এদিকে, করিম বেনজেমার জোড়া গোলে লা লিগায় জয় পেলো রিয়াল মাদ্রিদ। এলচে’কে ২-১ গোলে হারিয়েছে গ্যালাক্টিকোরা।

মাদ্রিদের ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। তবে ৬১ মিনিটে দানি সালভোর গোলে এগিয়ে যায় এলচে। খানিক বাদে লুকা মদ্রিচের ক্রস থেকে হেডে গোল করে রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা।

পরে যোগ করা সময়ে আরও একবার গোল করে লস ব্ল্যাঙ্কোদের জয় নিশ্চিত করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড বেনজেমা। অপরদিকে, ইপিএলে ফুলহামকে হারামো ম্যাচে একটি করে গোল করেছেন, ম্যানচেস্টার সিটির স্টোনস, গেব্রিয়েলে জেসুস এবং সার্জিও আগুয়েরো।

সংশ্লিষ্ট খবর

Back to top button