Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

তিনদিন ধরে রোজ শনাক্ত হাজারের ওপরে

দেশে কয়েক দিন ধরে ফের বাড়ছে করোনা সংক্রমণ। দৈনিক শনাক্তের হার যেখানে কমে ২ শতাংশ নেমে এসেছিলো, গত কয়েকদিনে তা বেড়ে এখন ৬ শতাংশ ছাড়িয়েছে। ভাইরাস সংক্রমণ বৃদ্ধির জন্য অসচতেনতাকেই দায়ী করছেন সাধারণ মানুষ। টিকা নিলেও এখনই বেপরোয়াভাবে না চলে, সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানা উচিৎ বলে মনে করেন তারা।

বিশ্ব মহামারি করোনভাইরাসের প্রকোপ শীতের পর অনেকটাই কমতে শুরু করলেও, সপ্তাহখানেক ধরে সংক্রমণ আবারো ঊর্ধ্বমুখী। দেশে দৈনিক নতুন সংক্রমণে হার ২ শতাংশ থেকে বেড়ে, শুক্রবারের সবশেষ হিসেবে ৬ দশমিক ৬২ শতাংশ।

করোনা প্রতিরোধে, দেশব্যাপী দুই ডোজের টিকার সবে একধাপের প্রয়োগ চলছে। দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হবে শিগগিরই। ভ্যাকসিন নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার সতর্ক করা হচ্ছে। তবে বাস্তবতা হলো করোনার টিকা নিয়েই মানুষের গা-ছাড়া মনোভাব বেড়েছে, রোজকার চলাফেরায়। এ অবস্থায় ফের অবস্থায় বাড়ছে সংক্রমণ। এজন্য অসচেতনাকে দায়ী করলেন সাধারণ মানুষ।

টিকা নেয়ার পরেও, সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বলে মনে করেন তারা। সকলে দায়িত্বশীল চলাফেরার মাধ্যমেই ভাইরাসকে জয় করা সম্ভব হবে, এটিই এখন প্রত্যাশা।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button