
তিস্তার পানির সমাধান না করে ফেনী নদীর উপর দিয়ে ব্রিজ নির্মাণ সরকারের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন, গনস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘আধিপত্য প্রতিরোধ আন্দোলন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় ভারতের সাথে পানি সমাধান না করে আর কোন ট্রানজিট নয় বলেও মন্তব্য করেন ফাজরুল্লাহ। ব্রিজ নির্মাণের ফলে ফেনী নদী ভারত আন্তর্জাতিকভাবে করে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।



