
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিলো জুভেন্টাস। দ্বিতীয় লেগে পোর্তোর বিপক্ষে ৩-২ গোলে জয় পেলেও, অ্যাওয়ে গোলে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে বিদায় নিল তারা। আরেক ম্যাচে, ২-২ গোল সমতায় ড্র হয়, বরুশিয়া ডর্টমুন্ড-সেভিয়ার মধ্যকার ম্যাচ। তবে প্রথম লেগে জয় থাকায় শেষ আটে জার্মান ক্লাবটি।
প্রথম লেগে পোর্তোর মাঠে ২-১ গোলে হারের ফলে কোয়ার্টার ফাইনালে উঠতে ঘরের মাঠে জিততেই হতো জুভেন্টাসের। মূল্যবান একটি অ্যাওয়ে গোল থাকায় কাজটও অনেকটা সহজ ছিল।
১-০ গোলে জিতলেই কোয়ার্টারে চলে যেতো ক্রিশ্চিয়ানো রোনালদোরা। ৩-২ গোল ব্যবধানে, জুভেন্টাস ম্যাচ জিতলো ঠিকই, তবে দুই লেগের লড়াই শেষে অ্যাওয়ে গোলে এগিয়ে থাকার সুবাদে শেষে উচ্ছ্বাসে ফেটে পড়ল পর্তুগীজের ক্লাবটি। সোনালী অতীত পেছনে ফেলে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা দলটি।
এদিকে, শেষ ষোলোর অন্য খেলায় প্রথম লেগে জয়ী বরুশিয়া ডর্টমুন্ড, ঘরের মাঠে নামে বেশ ফুরফুরে মেজাজেই। ম্যাচের প্রথমার্ধে আরলিং হলান্ডের গোলে লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই, তার গোলেই ব্যবধান বাড়ায় ডর্টমুন্ড।
৬৯ এবং ৯৬ মিনিটে, স্ট্রাইকার ইউসেফ এন-নেসিইরির জোড়া গোলে, শেষ আশা দেখতে শুরু করে সেভিয়া। তবে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌছে যায় এডিন টেরজিচের ডর্টমুন্ড।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি



