Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৫

বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় গত বছরের এই দিনে। গত এক বছরে করোনায় মৃতের সংখ্যা ৮ হাজার ৪৭৬ জন। আর মোট শনাক্ত ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ লাখ ৪ হাজার ১২০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা গেছেন আরও ১৪ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৮৪৫ জনের শরীরে। এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৭ জন। করোনাভাইরাস নিয়ে সোমবার (৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (৮ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৪ হাজার ৮৪৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ২৯ লাখ ৪২ হাজার ৭৯৮ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button