করোনা: বিশ্বে ২৬ লাখের বেশি মৃত্যু

করোনা মহামারিতে বিশ্বে এ পর্যন্ত মারা গেছে প্রায় ২৬ লাখের বেশি মানুষ। মোট আক্রান্ত হয়েছে ১১ কোটি ৭০ লাখ। গত ২৪ ঘণ্টায় মারা গেছে সাড়ে সাত হাজারের ওপরে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে চার লাখ পাঁচ হাজার মানুষ।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৮৯১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ১১৯ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১২ লাখ ১০ হাজার ৫৮০ জন এবং মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ৭৯১ জন। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৯ লাখ ৩৯ হাজার ৩২০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৪৪৬ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ১২ হাজার ১৮১ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৮৮ হাজার ৭২৬ জন। যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ১৩ হাজার ৩৪৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৪ হাজার ৪১৯ জন।
এদিকে, আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।



