Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

জাপান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মেট্রো ট্রেন সেট

জাপান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে দেশের প্রথম মেট্রো ট্রেন সেট। ডিএমটিসিএলের ফেসবুক পেজে বলা হয়েছে,বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন সেট ৪ মার্চ বিকেলে জাপানের কোবে বন্দর থেকে জাহাজে করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

সরকারের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রত্যাশার চেয়ে ১২ দিন পর রওনা দিল মেট্রো ট্রেন সেটবাহী জাহাজটি। এর আগে ডিএমটিসিএল জানিয়েছিল, গত ২০ ফেব্রুয়ারি রওনা দেবে মেট্রো ট্রেন সেটবাহী জাহাজ।

ডিএমটিসিএল সূত্র জানায়, রোলিং স্টক বা রেল কোচ ও ডিপো ইকুইপমেন্টের বাস্তব কাজ ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর শুরু হয়েছে জাপানে। মেট্রো ট্রেনের মক-আপ ২০১৯ সালের ২৬ ডিসেম্বর উত্তরা ডিপোতে এসে পৌঁছেছে। আর ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি উত্তরা ডিপোর মেট্রো রেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে স্থাপন করা হয়েছে।

ছয়টি যাত্রীবাহী কোচ সংবলিত প্রথম মেট্রো ট্রেন সেটের নির্মাণ ২০২০ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে, দ্বিতীয় মেট্রো ট্রেন সেটের নির্মাণ ২০২০ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম মেট্রো ট্রেন সেটের নির্মাণ ২০২০ সালের ডিসেম্বরে সম্পন্ন হয়েছে।

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে বিশেষ উদ্যোগে থার্ড পার্টি ইন্সপেকশনের মাধ্যমে মেট্রো ট্রেন সেট বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। প্রথম মেট্রো ট্রেন সেট জাপানের কোবে বন্দর থেকে যাত্রা শুরু করেছে ২০ ফেব্রুয়ারি এবং বাংলাদেশের মোংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে আসবে আগামী ২৩ এপ্রিল।

সূত্র আরও জানায়, দ্বিতীয় মেট্রো ট্রেন সেট কোবে বন্দর থেকে যাত্রা শুরু করবে আগামী ১৫ এপ্রিল এবং ডিপোতে আসবে ১৬ জুন। তৃতীয় মেট্রো ট্রেন সেট জাপান থেকে যাত্রা করবে আগামী ১৩ জুন এবং ডিপোতে পৌঁছাতে পারে ১৩ আগস্ট।পর্যায়ক্রমে চতুর্থ মেট্রো ট্রেন এবং পঞ্চম মেট্রো ট্রেন সেট শিগগিরই বাংলাদেশে আসবে বলেও জানিয়েছে ডিএমটিসিএল।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button