Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৬১৯

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মোট ৮ হাজার ৪৩৫ জনের মৃত্যু হলো। একই সময়ে আরও ৬১৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৮ হাজার ৫৪৯ জন হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৪১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৬৮ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত একদিনে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৮টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৭২টি র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ২১৯টি ল্যাবে ১৫ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৫ হাজার ৩২১টি নমুনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button