Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬১৪

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪২৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬১৪ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জন।

করোনাভাইরাস নিয়ে বুধবার (৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৯৩৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৩৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ৬০ হাজার ৩০৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ১১ লাখ ১৩০ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button