Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

‘গ্রহণযোগ্য নির্বাচন না হলে ক্ষমতার হস্তান্তর স্বাভাবিক হতে পারে না’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশীদারমূলক ও গ্রহণযোগ্য না হলে ক্ষমতার হস্তান্তর স্বাভাবিক হতে পারে না। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে দেশের স্থিতিশীলতা, সামাজিক অস্থিরতা ও ব্যক্তির নৈরাজ্য বৃদ্ধি পায় বলেও মন্তব্য করেন মাহবুব তালুকদার।

তিনি আরও বলেন, এ কথা ধ্রুব সত্য যে নির্বাচন হচ্ছে গণতন্ত্রে উত্তরণের একমাত্র পথ। নৈরাজ্যপ্রবণতা কোনো গণতান্ত্রিক দেশের জন্য মোটেই কাম্য নয়। দেশের মানুষের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষা রূপদানের জন্য সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর অর্পিত হয়েছে। এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারলে গণতন্ত্র অস্তাচলে পাঠানোর দায়ে আমরা অভিযুক্ত হবো।

এদিকে, নির্বাচন কমিশনকে প্রতি মুহূর্তে অপদস্ত করছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার-এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ব্যক্তিস্বার্থে এবং একটি বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য সাধনের জন্য নির্বাচন কমিশনকে প্রতি মুহূর্তে অপদস্ত করছেন বলে জানান কে এম নূরুল হুদা। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button