Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

বাম ছাত্রজোটের মিছিলে পুলিশের বাধা

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আন্দোলন কর্মসূচি পালন করেছে বামপন্থী বিভিন্ন সংগঠন। এসময় পুলিশ তাদের থামিয়ে দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রওয়ানা হলে হাইকোর্ট মোড়ে তাদের বাধা দেয় পুলিশ। পরে তা উপেক্ষা করে সচিবালয় মোড়ে যায় আন্দোলনকারীরা। সেখানে ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকায় পুলিশ। পরে সেখানেই অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করে তারা।

সরকারবিরোধী লেখালেখির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বছর ৬ মে লেখক মুশতাক আহমেদকে গেফতার করে র‌্যাব। বন্দী অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়। এরপর থেকেই লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে বিভিন্ন সংগঠন জোরালো প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

মুশতাকের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গ্রেফতারকৃত আট নেতাকর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যাচ্ছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button