
ইংলিশ প্রিমিয়ার লিগে সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম ইউনাইটেড। লা লিগায় রাত সোয়া ৯টায় সেভিয়ার মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা।
খুব একটা স্বস্তিতে নেই বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। মৌসুমের শুরুটা আশানুরূপ না হলেও জয়ের ধারায় ফিরতে শুরু করেছে কাতালানরা। লা লিগায় অপরাজিত শেষ ১৪ ম্যাচে, জয় ১২টি।
আর মোট ২৪ ম্যাচে ১৫ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে থাকা বার্সার সামনে প্রতিপক্ষ, এক ম্যাচ কম খেলে সমান জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে চারে থাকা সেভিয়া। এ ম্যাচ জিতলে বার্সাকে টপকে তিনে উঠে যাবার সুযোগ ইয়ুলেন লোপেতেগির দলের।
এদিকে, মেসির বার্সার পর রাতে মাঠে নামবে রোনালদোর জুভেন্টাসও। ২৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে থাকা হেল্লাস ভেরোনার মাঠে আতিথ্য নেবে জুভরা।
২২ ম্যাচে ১৩ জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা জুভেন্টাসের সুযোগ নেই এ ম্যাচ জিতে দুইয়ে উঠে যাবার, তবে দুইয়ে থাকা এসি মিলানের সাথে ব্যবধানটা কমাতেই চাইবেন কোচ আন্দ্রে পিরলো।



