Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্যএশিয়া

সাধারণ ধর্মঘটে নামলো মিয়ানমারের গণতন্ত্রকামী জনতা

অভ্যুত্থানের মাধ্যমে সামরিক সরকারের ক্ষমতা দখলের প্রতিবাদে, এবার সাধারণ ধর্মঘটে নামলো মিয়ানমারের গণতন্ত্রকামী জনতা। নিরাপত্তা বাহিনীর গুলিতে দুইজন বিক্ষোভকারি নিহতের পর, আন্দোলনের নতুন সিদ্ধান্ত এলো। এদিকে মিয়ানমারে শান্তি ফেরাতে অং সান সুচিকে অবশ্যই মুক্তি দিতে হবে, বলে জানিয়েছে যুক্তরাজ্য।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের তিন সপ্তাহ পার হলেও প্রতিদিনের টানা বিক্ষোভ ও আনুগত্য অস্বীকারের আন্দোলন দমাতে পারেনি সামরিক জান্তা সরকার।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এপর্যন্ত মৃত্যু হয়েছে দুই বিক্ষোভকারির। এরমধ্যে বিক্ষোভ অব্যাহত রাখলে আরো হতাহতে হুঁশিয়ারি দেয় সামরিক কর্তৃপক্ষ। এ অবস্থায়, আন্দোলনে নতুন মোড় নিয়ে সোমবার থেকে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে গণতন্ত্রকামিরা। সকাল থেকে রাজধানী নাইপিদোসহ সব শহরের দোকানপাট রেস্তোরাঁ বন্ধ রয়েছে। আন্দোলনের নেতৃত্বে রয়েছে কিশোররা। ফেসবুক স্ট্যাটাসে কিশোর মং সংখা ধর্মঘটে অংশগ্রহণে সকলের প্রতি আহ্বান জানান।

এদিকে, মিয়ারমারে গণতন্ত্র ফেরাতে চাপ প্রয়োগ করতে, জাতিসংঘকে জানাবে যুক্তরাজ্য। পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এ বিষয়ে কথা বললেন বলে জানিয়েছে, সংবাদ মাধ্যম বিবিসি। মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহতের পর যুক্তরাজ্য থেকে এমন আহবান আসে। গত ১ ফেব্রুয়ারি অং সান সুচি’র গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে, ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button