Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যহেলথ টিপস

বাংলাদেশে আসছে করোনা টিকার আরও ২০ লাখ ডোজ

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে  রাতে করোনা ভাইরাসের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে আসছে।  রাতে ভারতের স্পাইস জেটের একটি ফ্লাইটে এসব টিকা আসবে বলে জানায়  বেক্সিমকো কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (টিকাদান) ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া ২০ লাখডোজ টিকা (কোভিশিল্ড) দেশে আসে। এরপরে ২৫ জানুয়ারি চুক্তির আওতায় আসে ৫০ লাখ ডোজ টিকা।

তবে চুক্তি অনুযায়ী চলতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। তার মধ্যে সোমবার রাতে ২০ লাখ ডোজ টিকা এলেও বাকি ৩০ লাখ ডোজ টিকা কবে আসবে সে বিষয়ে জানাতে পারেননি কেউ।

২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button