কুয়েতে প্রবেশ করতে পারবে, বাংলাদেশসহ ৩৫ টি নিষেধাজ্ঞা আরোপিত দেশ

স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুয়েতের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক ডিজিসিএ।
দেশটির সরকারের সময়োপযোগী এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন, কুয়েত প্রবাসী বাংলাদেশীরা। ২১ ফেব্রুয়ারী ২০২১ থেকে, কুয়েত ফিরতে পারবেন তারা।
কুয়েতের স্থানীয় গণমাধ্যম আরব টাইমসের বরাত দিয়ে, কুয়েত সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ একথা জানায়। কুয়েত সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ আরো জানিয়েছে যে,সকল কুয়েত ফেরত অভিবাসীদের, কুয়েত মুসাফির অ্যাপসের মাধ্যমে, ১৪ দিন নির্ধারিত ৪৩টি হোটেলের যেকোনো একটিতে হোটেলের বুকিং খরচ ও ২টি পিসিআর সনদের বিল পরিশোধ করতে হবে। এর আগে, দুবাইসহ বিশ্বের যেকোনো ৩য় দেশে, ১৪ দিন কোয়ারেন্টিন পালন শেষে, কুয়েত প্রবেশের অনুমতি ছিল।
করোনা সংক্রমণের ‘উচ্চঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে আরও ৩৩টি দেশের নাম অন্তর্ভুক্ত করতে পারে কুয়েত। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ আফ্রিকার মতো দেশের নাম প্রস্তাব করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের আগস্টে সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা এই ৩৫ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল কুয়েত। শুরুতে তালিকায় ৩১ দেশের নাম থাকলেও পরে এই তালিকায় আফগানিস্তান, ফ্রান্স, আর্জেন্টিনাকে যুক্ত করা হয়।
প্রবাসীরা মনে করেন,এতে করে দেশে ছুটিতে আটকে পড়া অভিবাসীরা, তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবেন। এছাড়া অর্থনৈতিকভাবে বাড়বে দেশের রেমিট্যান্স প্রবাহ। কুয়েত সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে, সরকারের দেয়া নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে যেন প্রবাসীরা তাদের কর্মস্থলে ফিরতে পারেন, এটাই তাদের কাম্য।
বাংলাটিভি/শহীদ



