ভোজ্যতেল: বেঁধে দেয়া দামে ক্রেতারা ক্ষুব্ধ

ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা বেঁধে দেয়াকে অযৌক্তিক ও অন্যায্য বলছেন ক্ষুব্ধ ক্রেতারা। তাদের বক্তব্য, কেবল ব্যবসায়ীদেরকে প্রাধান্য দেয়া ভোক্তাস্বার্থ রক্ষা হয়নি। তেলের দাম নির্ধারণ করার আগে, বাজার বিশ্লেষণ জরুরি ছিলো বলে মনে করে ক্রেতাসাধারণ। এদিকে, আবারো বেড়েছে প্রায় সবধরনের চালের দাম।
গত দুইমাসেরও বেশি সময় ধরে অস্থির ভোজ্যতেলের বাজার। অনিয়ন্ত্রতভাবে বাড়ে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। আর তাই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পামতেলের বাজার অস্থিতিশীল থাকায় দেশের পরিশোধনকারী মিল মালিকদের সঙ্গে আলোচনা করে নতুন দাম বেঁধে দেয়, অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটি।
প্রতি লিটার খোলা সয়াবিন মিলে গেটে ১০৭ টাকা, পরিবেশক মূল্য ১১০ টাকা এবং খুচরা মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিলিটার বোতলজাত সয়াবিন মিলগেট মূল্য ১২৩ টাকা, পরিবেশক মূল্য ১২৭ টাকা এবং খুচরা মূল্য ১৩৫ টাকা।



