Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্যএশিয়া

বিক্ষোভে উত্তাল মিয়ার

মিয়ানমারের নেত্রী অং সান সূচি কে গ্রেফতার করার পর থেকেই সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে দেশটির জনগণ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।চলতি মাসে সেনাবাহিনীর অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করায় দেশটির সরকারি অফিসগুলো অচল হয়ে পড়েছে।

সকালের দিকে দেশটির ইয়াঙ্গুনে প্রধান বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ব্যস্ত মোড় থেকে কয়েকজন বিক্ষোভকারীকে চলে যেতে বলে পুলিশ। পরে তারা অন্যান্য শিক্ষার্থীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন অংশে জড়ো হয়।

বিক্ষোভে অংশ নিতে উৎসাহিত করার অভিযোগে মিয়ানমারে ছয় সেলিব্রেটির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া ইতোমধ্যে ৫০০ জনের কাছাকাছি মানুষকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির দ্বিতীয় বৃহৎ শহর মান্দালয়ে রেলওয়ে কর্মীদের সঙ্গে সংঘাতে প্রকাশ্যে গুলি করতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীকে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।

এবারের বিক্ষোভে ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বুধবার চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও সংগীতশিল্পীসহ ছয় সেলিব্রেটির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জরি করেছে সেনাবাহিনী।

বিক্ষোভে সরকারি কর্মকর্তাদের যোগ দিতে উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

বাংলাটিভি/আন্তর্জাতিক

সংশ্লিষ্ট খবর

Back to top button