Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

ঢাকাসহ দেশের ৮টি বিভাগে তৃতীয় দিনের মত আয়কর মেলা অনুষ্ঠিত

মাসুদ সুমন:

ঢাকাসহ দেশের ৮টি বিভাগে তৃতীয় দিনের মত অনুষ্ঠিত হচ্ছে আয়কর মেলা-২০১৮। রাজধানীতে আয়োজিত মেলায় এবার গেল বছরের তুলনায় সেবাগ্রহীতা ও রিটার্ন দাখিলকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ। মেলার তৃতীয় দিনে রাজস্ব আদায়ের পরিমাণও বেড়েছে গতবারের চেয়ে প্রায় ৮ কোটি টাকা।

মেলায় গতবছরের চেয়ে সেবাগ্রহণকারী, রিটার্ন দাখিল এবং আয়কর আদায়ের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি বেড়েছে ১ দশমিক ৪৪ শতাংশ। প্রবৃদ্ধির এমন উত্তরনে রাজস্ব আদায়ের যে আশা নিয়ে আয়কর মেলার আয়োজন করা হয়েছে তা পূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ই-পেমেন্টের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট কার্ডে কর পরিশোধের সুবিধা এবং হেল্প ডেস্ক থাকায় অনেকেই আয়কর দিতে পেরে সন্তুষ্ট হলেও, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় বুথের সংখ্যা বাড়ানোর দাবী অনেকের।  দেশের উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য রাজস্ব আদায়ের কোন বিকল্প নেই। আয়কর মেলার রাজস্বের মত এত কঠিন বিষয়কে এমন সহজ করায়, রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নিয়ে এবারের আয়কর মেলার আয়োজন করা হয়েছে, তা অনেকাংশেই পূরণ হবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড।

বাংলা টিভি/টিএইচ/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button