Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

চলে গেলেন সাংবাদিক শাহীন রেজা নূর

শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর মারা গেছে। শনিবার সকালে কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ৩ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই কলম সৈনিক। বিশিষ্ট সাংবাদিক, প্রজন্ম ’৭১-এর সাবেক সভাপতি শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণআন্দোলনে শাহীন রেজা নূরের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

‘প্রজন্ম একাত্তর’ গড়ে তোলায় নেতৃত্বদাতা শাহীন রেজা নূর জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button