Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বিকেলে শীর্ষ দুই ক্লাবের লড়াই

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই ক্লাবের লড়াই আজ (শনিবার)। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাড়ে তিন টায় মুখোমুখি লিগ লিডার বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

লড়াইটা গাম্বিয়ান ওমর জবের সাথে ব্রাজিলিয়ান রবসন রবিনহোরও। দুই জনই আছেন শীর্ষ গোলদাতার তালিকায়। সেরা প্রস্তুতি নিয়ে মৌসুম শুরু করা বসুন্ধরা কিংসের সামনে, লিগে চমক দেখানো শেখ জামাল। ধানমন্ডির জায়ান্টদের ৬ ম্যাচে এক ড্র।

আর কিংসরা এক ম্যাচ বেশি খেলে শতভাগ জয়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র। এদিকে, দিনের প্রথম ম্যাচে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে লড়ছে ঢাকা আবাহনী।

সংশ্লিষ্ট খবর

Back to top button