Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গৃহীত কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গৃহীত সকল কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ সময় তিনি বলেন,তাদেরকে সমাজের মূলস্রোতে না আনলে কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবেনা।

মন্ত্রী জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক বাংলা ইশারা ভাষা দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করেছেন। প্রতিবন্ধীরা আজ সমাজের বোঝা নয়,প্রধানমন্ত্রীর নানা উদ্যোগের কারনে প্রতিবন্ধীরা আজ সমাজের অবিচ্ছেদ্য অংশ। তারা আজ কর্মক্ষম মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ব্যয়বহুল কক্লিয়ার ইমপ্ল্যান্টের পাশাপাশি তাদেরকে বিভিন্ন সহায়ক উপকরণ প্রদান করা হচ্ছে বলে মন্ত্রী জানান।

আলোচনা সভায় মন্ত্রী বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান। তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের মূলস্রোতে অন্তর্ভুক্ত করতে তাদের জন্য গৃহীত প্রতিটি কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাতীত কেউ প্রতিবন্ধীদের জন্য কোন উদ্যোগ গ্রহণ করেনি। তাদের বিষয়টি এতদিন উপেক্ষিত ছিল। তাদেরকে সমান সুযোগ দিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এম পি বলেন, বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীদের যদি সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে হয় এবং তাদের পেশাগত ও শিক্ষাগত উন্নয়ন করতে হয় তাহলে নিশ্চিতভাবে ইশারা ভাষার উন্নয়নটি অত্যন্ত প্রয়োজনীয়।

এক্ষেত্রে বাংলা ইশারা ভাষার একটি প্রমিত রূপ প্রণয়নের জন্য তিনি আহ্বান জানান। পরে বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী কৃতী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক প্রণোদনা ও শ্রবণযন্ত্র বিতরণ করা হয়।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিছুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এম পি,সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এম পি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বেগম মাহফুজা আখতার।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button