Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

মোহামেডান স্পোর্টিং ক্লাব নির্বাচন: আবারো ঐতিহ্য ফিরে পাবে সাদা-কালো শিবির

অবশেষে নির্ধারিত হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আলোচিত নির্বাচনের তারিখ। আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ক্লাবটির পরিচালনা পর্ষদের নির্বাচন। বাংলা টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির অন্তবর্তীকালীন সভাপতি এম আমিন উদ্দিন এবং পরিচালক সারোয়ার হোসেন।

ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ফজলুর রহমান বাবুলের মন্তব্য, সময় এসেছে ক্লাবকে নতুন করে ঠেলে সাজানোর। সুষ্ঠভাবে নির্বাচন তা নতুন সংগঠকদের হাতে পুরো ঐতিহ্য আবারো ফিরে পাবে সাদা-কালো শিবির। সমর্থকদের চাওয়ায় একটায়, বাঁচাও মোহামেডান।

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব মানে এক ফুটবল নস্টালজিয়া। সংগঠনটিকে ঘিরে রয়েছে আনন্দ-বেদনার নানা স্মৃতি। ক্লাবটি গতিশীল করতে ২০১১ সালে কোম্পানিতে রূপান্তরিত হলেও খুব একটা কাজ হয়নি।সভাপতি ও ১৬ জন পরিচালক নিয়ে, ২০১৩ সালে গঠিত হয় মোহামেডানের পরিচালনা পর্ষদ।

কিন্তু নানা সাংগঠনিক আইনি মারপ্যাঁচে ঝুলে থাকে নির্বাচন। তার ওপর গত সেপ্টেম্বরে ক্যাসিনোকান্ডে স্থবির হয়ে যায় ক্রীড়াঙ্গণ। গ্রেপ্তার হন ক্লাবের পরিচালন প্রধান লোকমান হোসেন ভূঁইয়া। ক্যাসিনোকান্ড বুকে শেল হয়ে বিঁধে অগুনিত ফুটবল সমর্থকের বুকে। এতসব জটিলতার মাঝে ঘুরে ফিরে আসে ক্লাবটির নির্বাচন।

ক্লাবটির নির্বাচনের দিনক্ষণ ২০২১ সালের ৯ জানুয়ারি নির্ধারিত থাকলেও  করোনার কারণে তা সম্ভব হয়নি। গেলো সপ্তাহে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় ক্লাবের গর্ভনিং বোর্ডের সভা। নির্ধারিত হয়, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে নির্বাচন।

মোহামেডান জেগে উঠলে দেশের ফুটবল চাঙ্গা হবে, আবাহনী-মোহামেডান দ্বৈরথ আবার জমবে। সারা দেশে পতাকা উড়বে দুই প্রধান ক্লাবের।তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সুষ্ঠ নির্বাচনের।

স্বাধীনতার পর আবাহনী-মোহামেডান দ্বৈরথ পঙ্গপালের মতো ঢাকা স্টেডিয়ামে দর্শক টানতো। সেসব আজ হারিয়ে গেছে। সমর্থকেরা ঢাকঢোল নিয়ে ক্লাবে ভিড় করার উপলক্ষও পান না। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি আসলে হয়তো, ক্লাবটির সাংগঠনিক ভঙ্গুর অবস্থা দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button