Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বঙ্গবন্ধুতে আজ দুই আবাহনীর লড়াই

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ (সোমবার) রয়েছে তিনটি খেলা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে, কিছুক্ষণ আগে মোহামেডানে স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস। এদিকে, ঢাকায় সাড়ে তিনটায় ঢাকা আবাহনীর বিপক্ষে লড়বে চট্টগ্রাম আবাহনী।

দেশের ক্লাব ফুটবলের নতুন আকর্ষণ ঢাকা আবাহনী এবং চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ম্যাচ। লিগেও দূর্দান্ত ছন্দে রয়েছে ঢাকার জায়ান্টরা। চার ম্যাচে তিন জয়ে ১০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয়স্থানে। ছন্দে রয়েছে বেলফোর্ট-তোরেসরা।

প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী, মাঠের পারফম্যান্সে ধারাবাহিক হতে পারে নি এখনো। ২০১৬ মৌসুমে আসরের রানার্সআপ হয় তারা। এটিই তাদের সেরা সাফল্য। এদিকে, সন্ধ্যা ৬টায় শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

সংশ্লিষ্ট খবর

Back to top button