
দুইদিন বিরতি দিয়ে, আজ (রোববার) শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পঞ্চম রাউন্ডের খেলা। বিকেল সাড়ে তিনটায় রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নেমেছে উত্তর রাবিধারা। আর সন্ধ্যা ছয়টায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের বিপক্ষে লড়বে বাংলাদেশ পুলিশ এফসি।
চার ম্যাচে এক ড্র আর তিন পরাজয় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের। নানা জটিলতায় কাটানো দলটি লিগে অংশ নেয়াটাই বড় সাফল্য। কোচ সান্টুর অধীনে ভালো খেলার প্রত্যাশা তাদের।
অন্যদিকে, বাংলাদেশ পুলিশ এফসি রয়েছে ছন্দে। তিন ম্যাচে একটি জয় তাদের। পরাজয় বাকি দুটিতে। কোচ পাকির আলির অধীনে এবারের মৌসুমে ভালো কিছু করতে চায় তারা। পয়েন্ট টেবিলে পুলিশের অবস্থা ৯ নম্বরে। প্রতিপক্ষ ব্রাদার্স আছে একাদশ স্থানে।



