Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

করোনায় মৃত্যু ২২ লাখ ছাড়াল

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৭৬৮ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ৯১০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৩৮ লাখ ৬৩ হাজার ৫২২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৬৩ লাখ ৩৮ হাজার ৬০৭ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৪৩ হাজার ৭৬৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৭ লাখ ২০ হাজার ৯৭১ জন এবং মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৪৭ জন। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯০ লাখ ৬০ হাজার ৭৮৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ২১ হাজার ৬৭৬ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ৯৩ হাজার ৮১০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭১ হাজার ৬৫১ জন। আক্রান্ত ও মৃত্যুর হিসেবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ লাখ ৪৩ হাজার ৭৩৪ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ৩ হাজার ১২৬ জন।

এছাড়াও, আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এতে বাংলাদেশের অবস্থান ২৭তম।

সংশ্লিষ্ট খবর

Back to top button