
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৫ জন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৮৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত ৫০৯ জন এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৩৩টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৩৩টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১১ জন, এখনও পর্যন্ত মোট সুস্থ ৪ লাখ ৭৮ হাজার ৫৪৬ জন।
পরীক্ষা বিবেচনায় শনাক্ত ৩ দশমিক ৪৩ শতাংশ শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৮৯ দশমিক ৬২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫১ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৩ জন নারী। এখনও পর্যন্ত মোট পুরুষ ৬ হাজার ১২৭ জন এবং মোট নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৯৬০ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ১৫ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
বাংলাটিভি/শহীদ



