Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

লা লিগায় রিয়াল মাদ্রিদের বড় জয়

স্প্যানিস লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। পরপর দুই ম্যাচে হারের দুঃস্বপ্ন পেছনে ফেলে অবশেষে জয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। করিম বেনজেমার জোড়া গোলে লা লিগায় আলাভেসকে তাদেরই মাঠে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কেসরা।

টনি ক্রুসের পাস থেকে ১৫তম মিনিটে কাসেমিরোর গোলে এগিয়ে যায় রিয়াল। ইডেন হ্যাজার্ডের পাস থেকে ৪১তম মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন বেনজেমা। বিরতিতে যাওয়ার আগে ব্যবধানটা ৩-০ করে নেয় রিয়াল।

প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে ফের ক্রুসের পাস থেকে অক্টোবরের পর প্রথমবার জালের দেখা পান হ্যাজার্ড।  দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৯তম মিনিটে পেরেজের পাস থেকে জোশেলুর পাস থেকে ব্যবধান কমায় আলাভেস।

তবে এরপর আবারও ব্যবধান বাড়ায় লস ব্লাঙ্কোসরা। লুকা মদরিচের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা। এই জয়ে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছে লা লিগার গত আসরের চ্যাম্পিয়নরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button