Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্য

সরকার পতনের দাবিতে উত্তাল রাশিয়া

মস্কোসহ রাশিয়ার অন্তত ৬০টি শহর সরকার পতনের দাবিতে উত্তাল। এ বিক্ষোভ দমনে শনিবারের (২৩ জানুয়ারি) আন্দোলনকারীদের ওপর চড়াও হয় দাঙ্গা পুলিশ। শুধু মস্কো থেকেই আটক করা হয় ৭ শতাধিক।

সাইবেরিয়ার ইয়াকুটস্ক শহরে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র শীত উপেক্ষা করেও বিক্ষোভ করেন নাভালনি সমর্থকরা। দেশটির বিরোধী নেতা আলেক্সাই নাভালনির মুক্তির দাবিতে ডাকা এই বিক্ষোভে লাঠিচার্জের পাশাপাশি ব্যাপক ধরপাকড় চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এদিকে, দেশজুড়ে যে কোনো বেআইনি সমাবেশ ও উসকানি তাৎক্ষণিকভাবে দমনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দেশটির পুলিশ বাহিনী।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সাই নাভালনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে জার্মানিতে চিকিৎসা নিয়ে গত রোববার দেশে ফিরলে বিমানবন্দরেই আটক হন। প্যারোলে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার একটি মামলায় তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠান মস্কোর একটি আদালত।

সংশ্লিষ্ট খবর

Back to top button