Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আবার পয়েন্ট তালিকার শীর্ষে সেন্ট জার্মেই

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে জয় পেয়েছে প্যারিস সেন্ট জারমেইন। ঘরের মাঠে মঁপেলিয়েকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।

শেষ ৮ ম্যাচে জয়ী পিএসজির গোল উৎসবের সূচনা করেন ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ডি মারিয়ার থ্রু গোলে পরিণত করে দলকে এনে দেন কাঙ্ক্ষিত লিড। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপ্পের সহায়তায় বল জালে জড়ান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। শুরুর মতো শেষটাও হলো এমবাপ্পের হাত ধরেই।

৬৩ মিনিটে আগের গোলদাতা ইকার্দির থ্রুতেই বল জালে জড়িয়ে জোড়া গোল এমবাপ্পের। ৬৯ মিনিটে লেভিন কুরজাওয়ার দুর্দান্ত বাইসাইকেল কিক গোলবারে লেগে ফিরলে ৪-০তেই জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এ জয়ে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানটা ধরে রাখলো পিএসজি।

সংশ্লিষ্ট খবর

Back to top button