Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

ইউক্রেনে নার্সিং হোমে আগুন লেগে নিহত ১৫

ইউক্রেনের পূর্বাঞ্চলের খারকিভ এলাকায় একটি নার্সিং হোমে আগুন লেগে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১ জন। অসতর্কভাবে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার কারণে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ওই নার্সিং হোমের দোতলায় আগুন লাগে। এ সময় ভবনটিতে ৩৩ জন অবস্থান করছিলেন বলে জানা যায়।

এরই মধ্যে ঘটনা তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল জানান, কর্তৃপক্ষ এরই মধ্যে একটি তদন্ত দল গঠন করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button