Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগহেলথ টিপস

দেশে ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৮

দেশে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু, এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৬৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৫৮৪ জন। মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ২৭১ জন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ৬০২ জনসহ। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জন।

সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ১৯৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭৯৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৭১টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা ৩ দশমিক ৯৬ শতাংশ। এ যাবৎ শনাক্তের হার ১৫.৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে পুরুষ ১১ জন, নারী পাঁচজন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে নয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দু’জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বাংলাটিভি/শহীদ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button