Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

নরওয়েতে টিকা গ্রহণকারী ৩৩ জনের মৃত্যু

নরওয়েতে ৭৫ ঊর্ধ্ব ফাইজারের টিকা গ্রহণকারী অন্তত ৩৩ জনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন, স্থানীয়সহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

করোনার টিকা নেয়ার পর, একটি বৃদ্ধাশ্রমের ৩৩ জনের মৃত্যু হলে এমতাবস্থায় টিকা নেবেন কি না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, দেশটির নাগরিকসহ সেখানে বসবাসরত অন্যান্যরাও। তবে এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে, নরওয়ে কর্তৃপক্ষ।

জানা যায়, টিকা গ্রহণের আগে থেকেই চরম স্বাস্থ্য ঝুঁকিতে ছিলেন মারা যাওয়া ব্যক্তিরা। এছাড়া নরওয়ের বৃদ্ধাশ্রমে স্বাভাবিকভাবেই প্রতিদিন ৪৫ জনের মৃত্যু হয় বলে, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানায় নরওয়ে কর্তৃপক্ষ।

টিকা গ্রহণের পর মৃত্যুর পাশাপাশি, বিভিন্ন দেশে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন নিরাপদ বলে দাবি জানিয়েছে, ফাইজার-বায়োএনটেকসহ করোনার টিকা উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান।

সংশ্লিষ্ট খবর

Back to top button