Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

একদিনে বিশ্বব্যাপী সাড়ে ৮ হাজার মৃত্যু

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সাড়ে ৮ হাজারসহ মোট মৃতের সংখ্যা ২০ লাখ ৩৯ হাজার। একই সময়ে নতুন সাড়ে ৪ লাখসহ মোট আক্রান্ত  ৯ কোটি ৫৪ লাখ ৮২ হাজার।

ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে,  বিশ্বে করোনায় সুস্থ হয়েছে ৬ কোটি ৮১ লাখ ৬৯ হাজার মানুষ। আর করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪৪ লাখ ৮২ হাজার। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭ হাজার।

ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫ লাখ ৭২ হাজার। এবং মারা গেছেন ১ লাখ ৫২ হাজার মানুষ। ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৮৪ লাখ ৮৮ হাজার মৃত্যু বরণ করেছে ২ লাখ ৯ হাজার। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮৪ লাখ ৮৮ হাজার ৯৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৯ হাজার ৮৬৮ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৬৮ হাজার ২০৯ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬৫ হাজার ৫৬৬ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ লাখ ৯৫ হাজার ৯৫৯ জন। এর মধ্যে মারা গেছে ৮৯ হাজার ২৬১ জন।

এছাড়া আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এরমধ্যে বাংলাদেশের অবস্থান ২৭তম।

সংশ্লিষ্ট খবর

Back to top button