Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ইংলিশ ফুটবলের ধ্রুপদী লড়াইয়ে আজ দ্বৈরথ

ইংলিশ ফুটবলের ধ্রুপদী লড়াইগুলোর অন্যতম লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড দ্বৈরথ। রাত সাড়ে ১০টায় বিগ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। রাত সোয়া একটায় আরেক জায়ান্ট ম্যান সিটির প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।

এমন পরিস্থিতিতে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হতে যাচ্ছে, যখন ধাপে ধাপে সাফল্য পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যান ইউ। দুইয়ে ছিল অলরেডস, সেটিও এখন লিস্টারের দখলে। সমান ১৭ ম্যাচে ম্যান ইউ’র চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে টেবিলের তিনে লিভারপুল।

কোচ শোলশায়ার শিষ্যদের আরো এগিয়ে যাওয়া, না-কি চলতি মৌসুমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ধারাবাহিকতায় ম্যান ইউকে লিভারপুলের ছুঁয়ে ফেলা, উত্তেজনা নিয়ে অপেক্ষায়, অ্যানফিল্ড।

দীর্ঘ আট মৌসুম পর প্রথমবারের মতো লিগের শীর্ষস্থান এখন ম্যান ইউর দখলে। ২০১৩ সালের পর নিজেদের প্রথম প্রিমিয়ার লিগের শিরোপার খোজে রেড ডেভিলসরা। সুযোগ বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের তুলনায় ছয় পয়েন্ট এগিয়ে যাওয়ার। যদিও কাজটা সহজ হবে না, কারণ ২০১৭ সালের পর ঘরের মাঠে হারেনি সালাহ-মানেরা। টানা ৬৭ ম্যাচে অপরাজিত তারা।

ডাগআউটের লড়াইটাও হবে সমানে সমান। ম্যানইউ কোচ শোলশায়ার চাইবেন চতুর্থ দেখায় লিভারপুলকে হারাতে। লিভারপুলের কোচ হিসেবে এটি জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপের ২০০তম ম্যাচ।

এদিকে, করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগ কমিটি খেলোয়াড়দের আলিঙ্গন করে গোল উদযাপন করতে নিষেধাজ্ঞা দিয়েছে। নিয়ম ভাঙ্গলেই পড়তে হবে কড়া শাস্তির মুখে।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button