Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

করোনা: ২০ লাখ ছাড়াল বিশ্বব্যাপী মৃতের সংখ্যা

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মারা গেছেন ২০ লাখের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ছয় কোটি ৬৮ লাখ। সশুক্রবার এমনি তথ্য দিয়েছে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

তথ্যে আরও বলা হয় বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৫৫৪ জন। বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৯৭ হাজার ৯৯৪ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৫২ লাখ ৮ হাজার ৫০৮ জন এবং মারা গেছেন এক লাখ ৫১ হাজার ৯৫৪ জন। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮৩ লাখ ২৬ হাজার ১১৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৭ হাজার ১৬০ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৯৫ হাজার ৮১৬ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬৩ হাজার ৯৪০ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩২ লাখ ৬০ হাজার ২৫৮ জন। এর মধ্যে মারা গেছে ৮৬ হাজার ১৫ জন।

এদিকে, আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।

সংশ্লিষ্ট খবর

Back to top button